ইউজার রিভিউ পলিসিতে ব্যাখ্যা করা হয়েছে—Beshi Khushi–তে রিভিউ কীভাবে কাজ করে, রিভিউতে কী ধরনের কন্টেন্ট গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য, এবং ভুল তথ্য কমানো, ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা ও প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে আমরা কীভাবে রিভিউ পর্যবেক্ষণ করি।
স্বাস্থ্য-সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে লেখা রিভিউ,বিশেষ করে সেক্সচুয়াল ওয়েলনেস ক্যাটাগরিতে সহজেই ভুল ব্যাখ্যা হতে পারে। তাই প্ল্যাটফর্মকে কার্যকর ও দায়িত্বশীল রাখতে আমরা স্পষ্ট সীমারেখা এবং প্রয়োজনীয় সেফটি চেক অনুসরণ করি।
কাস্টমার রিভিউতে কেউ কেমন অনুভব করেছেন, কী ভালো লেগেছে, বা কী কাজ করেনি—এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে আসতে পারে। এতে অন্যরা পণ্যের মান বা সার্ভিস অভিজ্ঞতা বুঝতে পারে; তবে রিভিউ কখনোই নিচের কাজে ব্যবহার করা উচিত নয়:
• কোনো রোগ/সমস্যা “ডায়াগনস” করা বা “নিশ্চিত” করা
• মেডিক্যাল ট্রিটমেন্ট/চিকিৎসা বেছে নেওয়া
• পেশাদার চিকিৎসকের পরামর্শের বিকল্প হিসেবে ব্যবহার করা
এক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের মেডিকেল ডিসক্লেইমার দেখুন।
এই পলিসি Beshi Khushi–তে ইউজারদের তৈরি সব ধরনের রিভিউ কন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন:
রিভিউয়ের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের কাস্টমারদের বাস্তব অভিজ্ঞতাভিত্তিক বিষয়গুলো বুঝতে সাহায্য করা, যেমন:
• পণ্যের গুণগত মান, প্যাকেজিং এবং অরিজিনাল/অথেনটিসিটি
• ব্যবহারযোগ্যতা (কমফোর্ট, টেক্সচার, গন্ধ)
• ডেলিভারি অভিজ্ঞতা এবং কাস্টমার সার্ভিস
• সামগ্রিক সন্তুষ্টি (মেডিক্যাল ক্লেইম ছাড়া)
রিভিউ কোনো ক্লিনিক্যাল সিদ্ধান্ত, চিকিৎসা-পরামর্শ বা স্বাস্থ্য-গাইডেন্স দেওয়ার জন্য নয়।
স্প্যাম ও বিভ্রান্তিকর কন্টেন্ট কমাতে:
রিভিউ গ্রহণযোগ্য হবে যখন তা নিরাপদ, সম্মানজনক এবং নন-মেডিক্যাল ভাষায় ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে, যেমন:
আপনি যদি নিশ্চিত না হন, কি রিভিউ দিবেন ; তাহলে সহজে শুধু এটুকু বলুন আপনি কী পেয়েছেন আর অভিজ্ঞতাটা কেমন ছিল।
ব্যবহারকারীর নিরাপত্তা এবং ক্ষতিকর ভুল তথ্য কমাতে নিচের কন্টেন্ট রিভিউতে অনুমোদিত নয়:
• এই পলিসি ভঙ্গ করলে আমরা রিভিউ সরিয়ে দিতে পারি।
• জমা দেওয়া সব রিভিউ যে প্রকাশিত হবে—এটা আমরা নিশ্চয়তা দিই না।
• রিভিউয়ের অর্ডার, ডিসপ্লে এবং রিভিউ পজিটিভ/নেগেটিভ কি না তার ভিত্তিতে নয়; বরং প্রাসঙ্গিকতা, সাম্প্রতিকতা এবং মানের ভিত্তিতে প্রভাবিত হতে পারে।
রিভিউ অবশ্যই সত্যিকারের হতে হবে। আমরা পেইড, ভুয়া বা ম্যানিপুলেটেড রিভিউ অনুমোদন করি না।
নিরপেক্ষতা ও ডিসক্লোজার সংক্রান্ত আমাদের মানদণ্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এ পাওয়া যাবে।
আপনার মনে হলে কোনো রিভিউতে ভুল তথ্য, হয়রানি, অনিরাপদ স্বাস্থ্য-সংক্রান্ত দাবি, এক্সপ্লিসিট কন্টেন্ট বা ব্যক্তিগত তথ্য আছে—তাহলে রিভিউয়ের জন্য রিপোর্ট করুন।
প্ল্যাটফর্ম-জুড়ে সংশোধন এবং নিরাপত্তা সংক্রান্ত বড় ধরনের বিষয়গুলোর জন্য কারেকশন ও ফিডব্যাক নীতিমালা দেখুন।
রিভিউতে ব্যক্তিগত তথ্য পোস্ট করবেন না। কোনো রিভিউতে ব্যক্তিগত তথ্য থাকলে প্রাইভেসি সুরক্ষার জন্য সেটি সরানো বা এডিট করা হতে পারে।
প্রাইভেসি-সম্পর্কিত অনুরোধের জন্য গোপনীয়তা নীতিমালা দেখুন এবং ডেটা মুছে ফেলার অনুরোধ এর মাধ্যমে জানান।
রিভিউ স্ট্যান্ডার্ড, রিপোর্টিং নিয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ করুন:
এই পেজটি Beshi Khushi-এর Trust & Safety গভর্ন্যান্স সিস্টেমের অংশ হিসেবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং নির্দিষ্ট সময় পর পর রিভিউ করা হয়।